অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করুন | সহজ ধাপসমূহ ২০২৬
জন্ম নিবন্ধন সংশোধনের প্রক্রিয়া এখন অনেকটাই অনলাইনভিত্তিক হয়ে গেছে, তবু প্রথমবার করতে গেলে অনেকের কাছে বিষয়টি জটিল মনে হয়। নামের বানান ভুল, জন্ম তারিখ মিলছে না, বাবা মায়ের নাম ভুলভাবে লেখা, এই ধরনের সমস্যা জন্ম নিবন্ধনে খুবই সাধারণ। কিন্তু সঠিক নিয়ম না জানা থাকলে অনেকেই বুঝতে পারেন না কোথা থেকে শুরু করবেন বা কোন ধাপে কী তথ্য লাগবে।
এই লেখায় সংশোধনের পুরো অনলাইন প্রক্রিয়া একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখানো হয়েছে, যাতে প্রথমবার আবেদন করলেও কোনো ভুল না হয়।.

জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে
সংশোধনের ধরন অনুযায়ী কাগজপত্রের চাহিদা কমবেশি হয়। সাধারণভাবে যেসব কাগজ প্রয়োজন হয়ঃ
সব ক্ষেত্রে সব নথিপত্রের প্রয়োজন হয় না; যে সুনির্দিষ্ট তথ্যটি সংশোধন করা হচ্ছে, তার ওপর ভিত্তি করেই প্রয়োজনীয় সহায়ক নথিপত্র ও ফি নির্ধারণ করা হয়।
অনলাইনে সংশোধনের আবেদন করার ধাপ
জন্ম নিবন্ধন সংশোধন প্রক্রিয়া শুরু করার আগে, প্রথমেই আপনাকে যাচাই করে দেখতে হবে আপনার তথ্য অনলাইনে বিদ্যমান কিনা। পুরো প্রক্রিয়াটি আটটি ধাপে সম্পন্ন হয়। নিচে প্রতিটি ধাপ সহজভাবে দেখানো হলো।
ধাপ ১ ওয়েবসাইটে প্রবেশ করুন
bdris.gov.bd/br/correction এই ঠিকানায় প্রবেশ করুন। ওয়েবসাইট খুললে উপরের মেনুতে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করলেই সংশোধনের মূল পেজে চলে যাবেন।

ধাপ ২ নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে তথ্য বের করুন
নির্দিষ্ট ঘরে ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ বসিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করুন।

ধাপ ৩ কী পরিবর্তন করবেন তা নির্বাচন করুন

ধাপ ৪ নিবন্ধন কার্যালয় নির্বাচন করুন
যে অফিস থেকে জন্ম নিবন্ধন সনদটি তৈরি হয়েছিল সেই কার্যালয় এখানে নির্বাচন করতে হয়।
এই ধারাবাহিকতা মেনে নির্বাচন করার পর সংশ্লিষ্ট পৌরসভা বা ইউনিয়ন পরিষদ সিলেক্ট করে অফিসটি যাচাই করুন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন।
ধাপ ৫ ঠিকানা সংক্রান্ত তথ্য পূরণ করুন

ধাপ ৬ প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন

ধাপ ৭: আবেদনকারীর তথ্য পূরণ করুন

ফি পরিশোধ করার পর সব তথ্য আরেকবার ভালোভাবে দেখে নিন, এরপর Submit বাটনে ক্লিক করুন। এরপর স্ক্রিনে যে আবেদন নম্বরটি দেখানো হবে, সেটি অবশ্যই সংরক্ষণ করে রাখুন।
ধাপ ৮: আবেদন ফরম প্রিন্ট করে জমা দিন
অনলাইনে ফরম সাবমিট করার পর, সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন। প্রিন্ট করা কপির সাথে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সংযুক্ত করে সংশ্লিষ্ট অফিসে জমা দিন, যেমন:
আবেদনের অবস্থা পরে যাচাই করার জন্য আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং রেফারেন্স নম্বরটি অবশ্যই সংরক্ষণ করে রাখুন।
জন্ম নিবন্ধন সংশোধনের ফি, দেশে ও বিদেশে
সংশোধনের ধরন অনুযায়ী সরকারি ফি নির্ধারিত আছে।
| সংশোধনের ধরন | দেশে | বিদেশে |
|---|---|---|
| যেকোনো তথ্য সংশোধনের সাধারণ ফি | ১০০ টাকা | ২ ডলার |
| জন্ম তারিখ ব্যতীত শুধু নাম, পিতা মাতার নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য সংশোধন | ৫০ টাকা | ১ ডলার |
| তথ্য সংশোধনের পর বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদের কপি | বিনা ফিসে | বিনা ফিসে |
| বাংলা ও ইংরেজি উভয় ভাষায় নকল কপি | ৫০ টাকা | ১ ডলার |
কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুনঃ
আরও পড়ুন: হারানো জন্ম সনদ
আরও পড়ুন: জন্ম সনদের ফি ২০২৬
আরও পড়ুন: নতুন জন্ম সনদ নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
আরও পড়ুন: জন্ম সনদ বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন
শেষ কথা
জন্ম নিবন্ধন সংশোধনের প্রক্রিয়া ধাপে ধাপে অনুসরণ করলে খুব একটা কঠিন মনে হয় না। সঠিক কাগজপত্র প্রস্তুত রেখে প্রতিটি ধাপে তথ্য ভালোভাবে মিলিয়ে এগোলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।
